খেলা

ইন্টার মিলানকে ৩-২  হারালো রিয়াল

ইন্টার মিলানকে ৩-২  হারালো রিয়াল
ইন্টার মিলানকে ৩-২  হারালো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে ৩-২ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে করিম বেনজামাম, সাজিও রামোস ও রদ্রিগো একটি করে গোল করেন। অন্যদিকে ইন্টার মিলানের হয়ে লাওতারো মার্টিনেজ ও ইভান পেরিসিচ একটি করে গোল করেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ইন্টার মিলানের উপর আধিপত্য বিস্তার করে রিয়াল। সেই আধিপত্য ধরে রেখে ম্যাচের ২৫ মিনিটে করিম বেনজামামের গোলে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে গোলরক্ষককে দুর্বল ব্যাকপাস করেন আশরাফ হাকিমি। দারুণ ক্ষিপ্রতায় বল ধরে ঠাণ্ডা মাথায় ফাঁকা জালে বল পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। এর আগে উভয় দল ভাল দুটি সুযোগ নষ্ট করে।

এগিয়ে যাওয়ার পর মিলানের উপর আরো প্রভাব বিস্তার করে রিয়াল। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। কর্নার থেকে বল পেয়ে হেডে জালে পাঠান রামোস। এর দুই মিনিট পর দারুণ এক আক্রমণে ব্যবধান কমায় মিলান। বারেল্লার অসাধারণ এক ব্যাকহিল পাস ডি-বক্সে পেয়ে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন মার্টিনেস। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মিলান।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ইন্টার মিলান। ৬৮তম মিনিটে ডান দিক থেকে মার্টিনেসের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে নিচু শটে গোল করেন ইভান পেরিসিচ। ম্যাচের ৮০ মিনিটে বদলি নেমে রিয়ালের মুখে হাসি ফোটান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের স্বাদ পেল জিনেদিন জিদানের দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ